Tuesday, June 14, 2016

ঋণ

চাপকান পড়া তাগড়া কাবুলীর মত তোমার ঋণ
আমায় তাড়া করে বেড়াচ্ছে ঝিনি।
দেওয়ালে টাঙানো তোমার ছবিগুলো ক্রুর হাঁসি হেসে বলছে...
আমার হাত ছাড়িয়ে কোথায় পালাবে তুমি?
বড়বাজার, ক্যানিঙ স্ট্রিট, চিনে পল্লির অলিগলি দিয়ে
পালিয়েও তোমার ঋণ এড়াতে পারছিনা।
আঊট্রাম ঘাটের জাহাজগুলোও মুখ ফিরিয়ে নিয়েছে আমার থেকে,
বাইপাস মুখেরওপর সার্চলাইট ফেলে বলছে......”ঋণ শোধ কর”

নীরবতার কাছে শব্দ ঋণী
অন্ধকারের কাছে আলো ঋণী
পাপের কাছে পুণ্য ঋণী
কালোর কাছে সাদা ঋণী
মৃত্যুর কাছে জীবন ঋণী
মোটা মাড়োয়ারীর কাছে গোটা কলকাতা ঋণী
আরও কতজনার কাছে কে কে যে ঋণী তার হিসেব মিলবেনা।
প্রথম শীতের মোলায়েম এই রাত যে আমায় কাঁটা চাঁমচ দিয়ে
ছিঁড়ে খাচ্ছে তোমার বুকের ঊষ্ণতার অভাবে.........
এই অভাবের ঋণ কে মেটাবে ঝিনি?

গার্গী

কাল স্বপ্ন দেখলাম
যে তুমি মারা গেছো।
মারা গেছো এক অচেনা অজানা দেশে
এমন একটা শহর যা সমস্ত চেনা শহরের থেকে আলাদা, বিচিত্র।...
তারা তোমার মৃতদেহ একটা খোলা কবরে
শুইয়ে রেখেছে।
এক নির্জন স্থানে যার আশেপাশে শুধুই নিস্তব্ধতা।
যাতে তুমি মরণোত্তোর স্বাতন্ত্র্য উপভোগ করতে পার......যা তুমি সারা জীবন চেয়েছ।
তাই কাল রাতে তোমায় সেখানেই রেখে দিয়ে এলাম, একা, অসাড়
র্নিলিপ্ত নক্ষত্রমণ্ডলীর তলায়। অনন্তকালের জন্য।
গার্গী
তোমায় আর মনে রাখবনা,
তুমি হয়ত আমার প্রথম প্রেমিকার থেকেও সুন্দর ছিলে
কিন্তু আজ সময় তোমার প্রতি উদাসীন...
কারণ ভালবাসার অমরত্ব তুমি পাওনি।।


২৫এ ডিসেম্বর, ২০১৩

ধর্মদ্রোহী


ঝিনি
তোমার চোখ দুটো আমায় রাজদ্রোহী করেছিল একদিন বিকেলে
রাজ ঐশ্বর্যের আশা দেখিয়েছিল ওই চোখদুটো...
যা পৃথিবী ভুলে গেছে বহুকাল।
ধ্বংসের ভয় ছিলনা সেদিন। ছিল শুধু প্রত্যাশার আকুতি,
বির্ধমি প্রেমের সাক্ষরতা ছিল তোমার চাহনিতে
অলস ভাবে টেনে নিয়ে গিয়েছিল এক যাদুকরের গুহায়
সেখান থেকে শহর দেখা যায়না, গঙ্গার জলে মৎস্য কন্যারা জলকেলি করে
ব্রিগেডে কবি সম্মেলন হয়।
গভীর, গহন সেই চোখে শরতের মেঘ ওড়না হয়ে ভাসে
রাত হটাৎ থেমে যায়, বাতাসে বেজে ওঠে মল্লহারের সূর
আর সেই নিশ্তব্ধতা চিরে তোমার চোখ আদেশ দিয়েছিলো
আমায় পাপ করতে...পাপ করেওছিলাম,
কারন তোমার চোখে দেখেছিলাম বিশ্বাসের আগুন
যেখান থেকে আমার অনুভূতিগুলো একে একে ফিনিক্সের মত জন্ম নিচ্ছে।
তুমি আমার কাছে রাত্রি চেয়েছিলে
আমার যৌনতা জ্বালিয়ে তোমার জন্য রাত্রি এনে দিয়েছিলাম
ঠিক এইখানে যেখান ওরা সভ্যতাকে খুন করেছিল।
সেদিন মত্ত্ব হয়ে তোমার চোখে
দেখেছিলাম প্রেম, আত্মাহুতি, কলঙ্ক্‌......সুগটিত, উচ্ছল, উদ্দাম
যা ভবিষ্যতের অন্ধকার চিরে ধিকিধিকি করে জ্বলে।
তোমার চোখে হয়ত সেদিন আমি পুরহিত বা পাপী ছিলাম
আজ সেই ছোখেই আমি ধর্মদ্রোহী হয়ে গেলাম?

১৬ই ডিসেম্বর, ২০১৩

Wednesday, June 8, 2016

তুমি জান যে তুমি অপূর্বসুন্দরী
কি ভাবে জানলে?
যে ভাবে সব নারী জানে,
পুরুষের চোখের দর্পণে
নিজের প্রতিফলন দেখে।
...
দেখ, তুমি অপূর্বসুন্দরী,
আজ থেকে আমার প্রত্যেকটা রাত্রি, প্রত্যেকটা অনুভূতি
তোমার খানসামা, খিতমতগার, তোমার দাস।
Do you know
How much hunger stays concealed in a loaf of bread
How many dreams die captive inside a prison wall.
How much pain lies alone while dying in a hospital bed
How many seas does it take to make a raindrop ...
How many skies die along with a bird
How many kisses does a woman conceal in her lips
How much light does blindness rob
How much more would she keep me out of her self
What difference would writing poetry do in these troubled times.




Translated by Deepanjan Banerjee from Nabarun Bhattacharya's poem!

Palestine

    Palestine
    Every night your moon comes up
    In a helmet.
    Every morning your sun shows up ...
    In a bullet proof jacket.

    Your Gazan stars shiver silently in anticipation of gore
    Your morning dew is visibly dry with distress.
    Napalm filled clouds patrol your alleys
    Instead of children.
    Rivers of blood decay as corpse on your beds.
    The scavenger birds screech in sheer delight
    As the scream of an eagle squadron splits your horizon
    Eagle bombers come laying embers in your space.

    But all is quiet. There’s no panic.
    Death and destruction has made all this commonplace.
    Flame and Ice taste the same to your children
    Only tombestones now separate your life and death.

    I see you have built new pyramids out of
    Human skull.
    And a blind Sphinx stands in guard over them.
Every night
I dream of a radiant white rose.
I dream of a cherubic blue sky of democracy
I dream of labour’s rejoice
In communal festivity under this sun...
I dream of a content evening
That melts into a night of mellow slumber

But there is no trace of it anywhere
No sign nor symbol designs the preface to my dreams.

Only numerous scavengers feasting on my dreams every night.